ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: নিহত ৪, আহত অন্তত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীন ৬টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২ ৩৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীন ছয়টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আজ সোমবার (৩০ মে) দুপুরে জেলা শহরের বিভিন্ন স্থানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে অভিযান চালায় স্বাস্থ্য বিভাগ। সিলগালা করা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো শহরের কাউতলি এলাকার কাউতলি জেনারেল হাসপাতাল, মেড্ডা এলাকার দি মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার, মৌলভীপাড়া এলাকার সানল্যাব ডায়াগনস্টিক সেন্টার, কুমারশীল মোড়ের সোনারবাংলা ডায়াগনস্টিক সেন্টার, তাবা ডায়াগনস্টিক সেন্টার এবং তিতাসপাড়ার হযরত শাহ পরান হাসপাতাল। এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন না করায় শহরের হালদারপাড়া এলাকার শমরিতা হাসপাতাল, নাইটিংগেল হাসপাতাল এবং গ্রিনল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে আগামী ৭ দিনের মধ্যে কাগজপত্র নবায়ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালানো হয়। এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আশরাফুর রহমান ও শাখাওয়াত তানভীর উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীন ৬টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

আপডেট সময় : ০৯:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২