ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপরাধ দমনে মৃত্যুদণ্ড নয়, সুস্থ পরিবেশ নিশ্চিতের আহ্বান: ব্রাহ্মণবাড়িয়ায় ‘মৃত্যুদণ্ড বিলোপ দিবস’ পালিত Saimum Sairas elected BPMCA senior joint secretary ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাবের ফ্রি ডায়াবেটিস ও ব্লাড প্রেসার ক্যাম্প অনুষ্ঠিত। আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর ৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ ভাষা সৈনিক অলি আহাদ’র ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মিলাদ ও দোয়া মাহফিল বিজয়নগরে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর।

বিএনপির পদযাত্রায় ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মীদের বাঁধভাঙ্গা ঢল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ ৩৬৮ বার পড়া হয়েছে

বিএনপির পদযাত্রায় ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মীদের বাঁধভাঙ্গা ঢল

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিয়ামুল ইসলাম আকঞ্জিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ১ দফা দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রা করেছে বিএনপি’র নেতাকর্মীরা। এ উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার সকাল থেকেই জেলা শহর, সদরসহ বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীদের বাধভাঙ্গা ঢল নামে। বিভিন্ন পয়েন্ট থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবী জানিয়ে শহরের মৌড়াইল এলাকায় সমবেত হয়। পরে সেখান থেকে পদযাত্রা বের করে। পদযাত্রাটি শহরের প্রধান সড়কের কলেজ মোড় হয়ে কালিবাড়ি মোড় আসা মাত্রই পুলিশ তাতে বাধা দেয়ার চেষ্টা করলে নেতাকর্মীরা বাধা উপেক্ষা করেই পদযাত্রা নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। পরে টি.এ রোড ফারুকী বাজারের সামনে গিয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাইদ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমূখ। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের অর্জন তারা ভোট চুর। এই সরকারের অধীন কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবীতে আন্দোলন চলমান থাকবে। এছাড়াও বক্তারা ঢাকা-১৭ আসনের নির্বাচনে এমপি প্রার্থী হিরো আলমের উপর ন্যাক্কার জনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপির পদযাত্রায় ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মীদের বাঁধভাঙ্গা ঢল

আপডেট সময় : ০৬:৪০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩