ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল

পৌর কর্মচারীর উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ১০:৩০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ২৯৪ বার পড়া হয়েছে

পৌর কর্মচারীর উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সুপারভাইজার কিরণ মোল্লার উপর সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত। রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে পৌরসভা অফিসের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে এসে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মোতালেব মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর পানি সরবারাহ শাখা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মনির, সমাজকর্মী কমরেড নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম শ্রাবণ, সংরক্ষণ সুপারভাইজার দোলোয়ার হোসেন দিলু। মানববন্ধনে বক্তারা প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন- নির্ধারিত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করা হলে সমগ্র পৌরসভায় ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম থেকে কর্মবিরতি দেবে পরিচ্ছন্নতা কর্মীরা। এসময় বক্তারা অতিবিলম্বে সংরক্ষণ সুপারভাইজার কিরণ মোল্লার উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মানববন্ধনে পৌরসভার সংরক্ষণ শাখা ও অন্যান্য শাখার কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পৌর কর্মচারীর উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১০:৩০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪