ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার

পানিতে ডুবে দুই খালাত ভাইয়ের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ ৩৭১ বার পড়া হয়েছে

পানিতে ডুবে দুই খালাত ভাইয়ের মৃত্যু

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ঋতিক ঋষি (৭) ও অজন্ত ঋষি (৮) আপন দুই খালাত ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঋতিক ঋষি সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশিনগর এলাকায় ঝান্টু ঋষি ছেলে ও অজন্ত ঋষি (৮) জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ (রাওতহাট) এলাকার অজিত ঋষির ছেলে। মৃত ঋতিক ঋষির পিতা ঝান্টু ঋষি জানান, অজন্ত আমার শালিকার ছেলে। সে কিছু দিন আগে বিয়ে উপলক্ষে কাশিনগর আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার সকাল থেকে বাড়ির সকলে মিলে বিয়ে বাড়ির ময়লা কাপড় চোপড় ধোয়াপালি করছিলেন। ঋতিক ও অজন্ত তাদের সাথে আসা যাওয়া করছিলো। আসা যাওয়ার কোন এক ফাঁকে তারা কাশিনগর ব্রিজ থেকে তিতাস নদীর পাশে খালে পড়ে যান। পরে স্বজনসহ এলাকাবাসী আশপাশে অনেক খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুরে তিতাস নদীর পাশে খাল থেকে তাদের উদ্ধার করে। পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ বা আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পানিতে ডুবে দুই খালাত ভাইয়ের মৃত্যু

আপডেট সময় : ০৮:৩১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২