ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর ৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ ভাষা সৈনিক অলি আহাদ’র ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মিলাদ ও দোয়া মাহফিল বিজয়নগরে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর। বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ৬০ বিজিবির অভিযান: ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব

পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার বাহিনী গড়ছে সবুজ ভবিষ্যৎ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ৭৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৫ এর আয়োজন করে। বুধবার সকালে এ কর্মসূচি পালিত হয়। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই অভিযানের সূচনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য জেলা কমান্ড্যান্ট মোঃ মনিরুজ্জামান। প্রথমে তিনি উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা, সদর, ব্রাহ্মণবাড়িয়া, ব্যাটালিয়ন আনসার সদস্য এবং আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের নিয়ে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার অভ্যন্তরে একটি ফলজ (কদবেল) চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান–২০২৫ এর উদ্বোধন করেন। পরবর্তীতে তিনি আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও রেল লাইনের উভয় পাশে ফলজ, বনজ ও ভেষজ চারা রোপণ করেন এবং উপস্থিত সদস্যদের মধ্যে বিভিন্ন ধরনের চারা বিতরণ করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা ও ৮টি উপজেলায় মোট ৩৪০ টি চারা রোপণ ও বিতরণ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, তেমনি জীববৈচিত্র্য রক্ষা পাবে। সবুজায়নের এই কার্যক্রমে আনসার ও ভিডিপি সামাজিক দায়িত্ব পালনের একটি উজ্জ্বল উদাহরণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার বাহিনী গড়ছে সবুজ ভবিষ্যৎ

আপডেট সময় : ১০:২৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫