ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার

নির্বাচনের আগে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি ভিপি নূরের

ডেস্ক
  • আপডেট সময় : ১১:০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ৭৪৪ বার পড়া হয়েছে

নির্বাচনের আগে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি ভিপি নূরের

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দোসর অন্যান্য রাজনৈতিক দলকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ফ্যাসিবাদ নিষিদ্ধ হলেও তার দোসরদের আস্ফালন এখনো দেখা যায়। গত ১৬ বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদ টিকিয়ে রেখেছিল ১৪ দলের শরীকরা। তাদের অন্যতম ছিল জাতীয় পার্টি। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও জাতীয় পার্টির কার্যক্রম চলছে, যা বন্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, “অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দোসরদের নির্বাচনের আগেই নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।”

রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গে নূর বলেন, “শুধু নির্বাচন বা কাউকে এমপি-মন্ত্রী বানানোর জন্য এই আন্দোলন নয়। ছাত্রজনতা জীবন দিয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য। জুলাই সনদের আইনি ভিত্তি এই সরকারকেই দিতে হবে এবং নির্বাচনের আগেই তা বাস্তবায়ন করতে হবে। পরবর্তী নির্বাচন হবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থায় এবং উচ্চ কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।”

সমাবেশে প্রধান বক্তা ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচনের আগে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি ভিপি নূরের

আপডেট সময় : ১১:০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫