ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬০ বিজিবির অভিযান: ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার হাবলা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন ৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াতে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার আহসান শাহরিয়ার শিক্ষা, গবেষণা, রাজনীতি ও মানবসেবায় এক বহুমাত্রিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল

নিখোঁজের ৩ দিন পর আশুগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় অটোচালকের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ ৪২১ বার পড়া হয়েছে

নিখোঁজের ৩ দিন পর আশুগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় অটোচালকের মরদেহ উদ্ধার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার আশুঞ্জে নিখোঁজের ৩ দিন পর অটোচালক ইমন মিয়ার (১২) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের একটি খালে তার মরদেহটি দেখতে পায় গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত ইমন একই ইউনিয়নের মৈশাইর গ্রামের ফকির বাড়ির নাছির মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, গত রবিবার রাতে ১২ বছর বয়সের ইমন ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়ে বের হওয়ার পর আর ঘরে ফিরে আসেনি। পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেও পায়নি। পরে বৃহস্পতিবার সকালে আন্দিদিল গ্রামে তার মরদেহ পাওয়া যায়। তার হাত-পা বাধা এবং মুখে আঘাতের চিহ্নও রয়েছে। দুর্বৃত্তরা ইমনকে হত্যা করে তার অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে গেছে। এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। অটোরিক্সাটি ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয় বলে ধরাণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিখোঁজের ৩ দিন পর আশুগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় অটোচালকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৪৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২