ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার

নবীনগরে মোটরসাইকেলের ধাক্কায় এক কিশোর নিহত

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৭:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৩৮৭ বার পড়া হয়েছে

নবীনগরে মোটরসাইকেলের ধাক্কায় এক কিশোর নিহত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুরে মোটরসাইকেলের ধাক্কায় খাইরুল মিয়া (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়। নিহত খাইরুল নবীনগর পূর্ব ইউনিয়নের ডোপাকান্দা গ্রামের সাদেক মিয়ার ছেলে এবং স্থানীয় বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, খাইরুল মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। খাইরুল দুপুরে খাওয়ার পর বন্ধুদের সঙ্গে শিবপুর মাঠে খেলা দেখতে যায়। পরে বিকালে ফেরার পথে শিবপুর বড় ব্রিজের সামনে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে খাইরুল গুরুতর আহত হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় খাইরুল মারা যায়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, এক কিশোরের মৃত্যু হয়েছে। লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীনগরে মোটরসাইকেলের ধাক্কায় এক কিশোর নিহত

আপডেট সময় : ০৭:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬