ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবীনগররে ভূমি অফিসে তিন সাংবাদিককে অফিসের ভেতরে ‘তালাবদ্ধ’ করে আটক রাখার অভিযোগ কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশে কাজের মান নিয়ে প্রশ্ন: নবীনগরে ঠিকাদার প্রকৌশলীকে বাঁশ দিয়ে দাওয়া তিতাস পাড়ে অবস্থিত শ্মশান; ৪০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা। সরাইলে ড্রেজারের বালু ভরাটে জলাবদ্ধতার শঙ্কা, রক্ষায় এলাকাবাসীর আকুতি ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে খোলা তেল বিক্রি ভূইয়া ফিলিং স্টেশনকে জরিমানা বিজয়নগরে বিরপাশা বাহারাম গোষ্ঠী প্রবাসী সংগঠনের অফিস উদ্বোধন।

তারাবী নামাজের টাকা নিয়ে সংর্ঘষ, আহত ১৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫ ৪৫৫ বার পড়া হয়েছে

তারাবী নামাজের টাকা নিয়ে সংর্ঘষ, আহত ১৫

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মসজিদের রমজানে তারাবিহ নামাজের হাদিয়া উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ইটনা গ্রামের শাহী মসজিদের রমজানের মাসের তারাবিহ নামাজের হাদিয়ার টাকার হিসাব নিয়ে ওই গ্রামের জীবন মিয়া ও শরীফ মিয়ার মধ্যে মঙ্গলবার রাতে বাকবিতন্ডা হয়। বুধবার সকালে শরীফ মিয়াকে দোকানের সামনে পেয়ে জীবন মিয়া আবারও তর্কে জড়ায়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের লোকজনসহ এলাকার অন্তত ১৫ জন আহত হয়।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ লুৎফুর রহমান বলেন, সকালের সংঘর্ষে আহত রোগীদের নিয়ে আসে স্বজনরা। বেশির ভাগ মাথায় আঘাত হয়েছে। এদের মধ্যে ছয়জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীরা চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে।

স্থানীয় শাহী মসজিদ কমিটির সদস্য আ. গফুর বলেন, জীবন মিয়া মুসল্লীদের কাছ থেকে রমজানের হাদিয়া উঠায়। শরীফসহ আরও কয়েকজন যুবক মসজিদ কমিটির সেক্রেটারির কাছে বিষয়টি সম্পর্কে জানতে চায়। এ ঘটনা থেকেই মারামারি হয়েছে।

আখাউড়া থানার ওসি মোঃ ছমিউদ্দিন বলেন, ঘটনাস্থলে গ্রামবাসীর সাথে কথা বলে জানতে পেরেছি মসজিদের টাকার তোলার ঘটনাকে কেন্দ্র দ্ইু পক্ষের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েজন আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তারাবী নামাজের টাকা নিয়ে সংর্ঘষ, আহত ১৫

আপডেট সময় : ১০:৩৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫