ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন

ডায়াবেটিস সমিতির সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তারী পরোয়ানা জারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ২৭৪ বার পড়া হয়েছে

ডায়াবেটিস সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি ফৌজদারি কার্যবিধি ৭৫ ধারায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ ফরহাদ ভূইয়া এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

খোঁজ নিয়ে জানা যায়, মোঃ ইকবাল হোসেনের সাধারণ সম্পাদকের দায়িত্বকালে ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতিতে সিডিবি নামের একটি প্রজেক্ট আসে। তৎকালীন সময়ে রোগ নির্ণয়ের সেই প্রজেক্ট থেকে বরাদ্দকৃত ৩০ লক্ষ ৪৩ হাজার টাকার আত্মসাতের অভিযোগ তুলে গত বছরের ১২ সেপ্টেম্বর তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন। আর সেই মামলায় দীর্ঘ তদন্তের পর অভিযোগটি প্রমাণিত হলে গত ২৭ ফেব্রুয়ারি সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।

এ ব্যাপারে মামলার বাদী ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বলেন, দীর্ঘদিন ইকবাল হোসেন নানাভাবে ডায়াবেটিস সমিতির অর্থআত্মসাৎ করেছে। অনিয়ম-অভিযোগ তদন্ত স্বাপেক্ষে তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে। দ্রুত স্বাপেক্ষে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের নিকট দাবী জানাচ্ছি।

অভিযোগ ও গ্রেপ্তারের পরোয়ানা জারীর বিষয়ে মোঃ ইকবাল হোসেনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডায়াবেটিস সমিতির সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তারী পরোয়ানা জারি

আপডেট সময় : ০১:৫৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫