ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় রেস্তোরাঁ ও মন্দিরের জায়গা দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকিতে জিডি

টাউন খাল পরিদর্শনে লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২ ৩৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া শহরে বয়ে চলা পুরাতন টাউন খাল পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পরিদর্শনের সময় নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন। গতকাল মঙ্গলবার ২৮/০৬/২০২২ শহরের আনন্দ বাজার ঘাট থেকে নৌকাযোগে শহরের একসময়ের খরস্রোতা খালটি অবৈধ দখল ও ময়লা আবর্জনার স্তুপ পরিদর্শনের জন্য বের হয়ে গোকর্ণ ঘাট খাল পৌঁছে। এমন সময় খালের এক পাশে নৌকায় করে ছয় সাতজনের বহর নিয়ে তারা নিষিদ্ধ চায়না রিং জাল দিয়ে পোনা মাছ নিধন করছে। তখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে, আকাশের আলো নিভে গেছে। ঝাপসা আলোয় কিছু টের পাওয়া যায় কতগুলো লোক নৌকাযুগে কিছু করছে। বিষয়টি বুঝতে পেরে সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেনের তাদেরকে ধাওয়া করলে তারা সদলবলে জালসহ নৌকা ফেলে পালিয়ে যায়। এলাকার লোকদের মাধ্যমে দেড় হাজার মিটারের লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না রিং জাল পোড়ানো হয় এবং নৌকাটিকে ডুবিয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বাজার নিয়ন্ত্রক কর্মকর্তা হুমায়ুন কবির, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি শামীম আহমেদ, জেলা নির্বাহী সদস্য সোহেল আহাদ ও সুশান্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টাউন খাল পরিদর্শনে লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ

আপডেট সময় : ০৫:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২