ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে তিতাস নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত

ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ৫৮৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে তিতাস নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ নোমান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কর্মসূচির অংশ হিসেবে সকালে তিতাস নদীতে বিভিন্ন প্রজাতির প্রায় ৪০ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সংক্ষিপ্ত প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশীয় মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। মাছের অভয়াশ্রম রক্ষা, সঠিক ব্যবস্থাপনা ও জনসচেতনতা বাড়াতে জাতীয় মৎস্য সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে তিতাস নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত

আপডেট সময় : ০৬:২৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫