ঢাকা ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

এমপি শিউলী আজাদকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আজীবন সদস্যপদ প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২ ৬০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় সংরক্ষিত সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজদকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আজীবন সদস্যপদ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার দুপুরে শহরের মসজিদ রোডস্থ একটি কনভেনশন হলে এক প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট নারী নেতৃ এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। অনুষ্ঠানে সদস্যপদ গ্রহণ শেষে সংসদ সদস্য শিউলী আজাদ বলেন ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আজীবন সদস্যপদ প্রাপ্তী আমার জন্য অত্যন্ত গৌরবের। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব দেশের অন্যতম প্রেসক্লাব যেখানে সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে নিজেদের ক্ষুরধার লিখনের মাধ্যমে দেশ ও সামজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি এসময় সকল সাংবাদিকদের শুভেচ্ছা জানান। পরে প্রেসক্লাবের নেতৃবৃন্দ সংরক্ষিত সাংসদ শিউলী আজাদকে আজীবন সদস্যপদ প্রদান করেন। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এনই আকন্ঞ্জি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এমপি শিউলী আজাদকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আজীবন সদস্যপদ প্রদান

আপডেট সময় : ০৭:১৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২