ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রবর্তকের আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার ১৫০ বছরের পুরোনো ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়নকে ‘দ্বিখন্ডিত’ না করার দাবি আশুগঞ্জে হামলার মামলায় প্রধান আসামি রুস্তম আলী গ্রেফতার, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭.৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীনগরে পূর্ব শত্রুতার জেরে হামলায় গুরুতর আহত ১ সালিসে ধসে পড়ল স্কুলের ছাঁদে ঘেরা দেয়াল, আহত ৩ আখাউড়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে ২ টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা

আবারো সেরা করদাতা হলেন সাবেক মেয়র হেলাল উদ্দিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ ২২২ বার পড়া হয়েছে

আবারো সেরা করদাতা হলেন সাবেক মেয়র হেলাল উদ্দিন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবারো সেরা করদাতা নির্বাচিত হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র, জননেতা মোঃ হেলাল উদ্দিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন আয়কর অনুবিভাগ, কর অঞ্চল-কুমিল্লার আওতায় ২০২২-২৩ কর বছরে ব্রাহ্মণবাড়িয়া জেলার দীর্ঘমেয়াদি কর প্রদানকারী হিসেবে তাঁকে উক্ত সম্মাননা প্রদান করে।

গত ২১ ডিসেম্বর কুমিল্লার গ্র্যান্ড দেশপ্রিয় কনভেনশন হলে অনুষ্ঠিত ‘সেরা করদাতা সম্মাননা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে’ মোঃ হেলাল উদ্দিনের পক্ষে উক্ত সম্মাননা স্মারক গ্রহণ করেন তাঁর বড় ছেলে, যুবনেতা রেজওয়ানুল হক মনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের করনীতি ( গ্রেড-১) সদস্য ডঃ সামস উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল-কুমিল্লা কর কমিশনার মোঃ গোলাম কবীর।

উল্লেখ্য এর পূর্বে ২০১৬ সালে মোঃ হেলাল উদ্দিন কর অঞ্চল-কুমিল্লার আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ‘দীর্ঘমেয়াদি শ্রেষ্ঠ করদাতা’ এবং ২০১৭ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বপ্রথম ‘কর বাহাদুর-পরিবার’ সম্মাননা প্রাপ্তির গৌরব অর্জন করেন। তিনি সকলের দোয়া প্রার্থী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আবারো সেরা করদাতা হলেন সাবেক মেয়র হেলাল উদ্দিন

আপডেট সময় : ০৫:৫২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩