ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক: ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান কাজের মান নিয়ে প্রশ্ন চাঞ্চল্যকর মামলায় অভিযুক্তকারীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার নবীনগরে সন্ধানী চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গঠন নিখোঁজের দুইদিন পর মিলল শিশু শিক্ষার্থীর বস্তাবন্দী লাশ সাঁতার জানত দুই খেলার সাথী, হাঁটু সমান পানিতে মিলল লাশ সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব এর তৃতীয় দিনের আয়োজন অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবে বজলুর রহমান পাঠাগারের আবৃত্তি পরিবেশন নবীনগররে ভূমি অফিসে তিন সাংবাদিককে অফিসের ভেতরে ‘তালাবদ্ধ’ করে আটক রাখার অভিযোগ কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন

আনন্দবাজার পকেট কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ২২২ বার পড়া হয়েছে

আনন্দবাজার পকেট কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দবাজার কার্যকরী ব্যবসায়ী ৩৩ সদস্য বিশিষ্ট পকেট কমিটি গঠনের অভিযোগ উঠেছে। রোববার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে বর্তমান কমিটির সভাপতি মো. নুরুল ইসলাম এই পকেট কমিটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার আনন্দবাজার কার্যকরী ব্যবসায়ী ৩৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন হয়েছে৷ কমিটিতে হাজী সফিউল্লাহকে সভাপতি ও হাজী জয়নাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটি গঠনের পর বর্তমান কমিটির একাংশ এই কমিটিকে পকেট কমিটি বলে আখ্যায়িত করেন এবং তারা কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ করেন।

বর্তমান কমিটির সভাপতি নুরুল ইসলাম জানান, আগের কমিটির কাউকে না জানিয়ে সুফিউল্লাহ পকেট কমিটি করেছে। এই কমিটির বেশিরভাগ সদস্যই আনন্দবাজারের ব্যবসায়ী না। অর্থের কাছে বিবেক বিক্রি হয়েছে৷ আনন্দবাজারের কোন ব্যবসায়ী এই কমিটিকে সমর্থন করেনা। আগের কমিটি বহাল রেখে ও বর্তমান কমিটির কাউকে না জানিয়ে তারা একটি পকেট কমিটি করেছে। বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা ও বাজারের উন্নয়নের জন্য পকেট কমিটি প্রশ্নবিদ্ধ।

তিনি আরও বলেন, এই পকেট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আপন চাচাতো ভাই। সাধারণ সম্পাদক ও অনেক সদস্যই এই কমিটির ব্যপারে জানেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আনন্দবাজার পকেট কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ

আপডেট সময় : ০৮:২০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫