ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা! ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সাকমিডের কমিউনিটি মনিটরিং প্রশিক্ষণ সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৩৫৭ বার পড়া হয়েছে

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় সাকমিডের কমিউনিটি মনিটরিং প্রশিক্ষণ সম্পন্ন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় কমিউনিটি মনিটরিং সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও গ্রুপ গঠন কার্যক্রম সম্পন্ন করেছে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড)। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় স্থানীয় কাউতলী এলাকায় অবস্থিত স্বপ্নতরী উন্নয়ন সংস্থার কার্যালয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের প্রধান লক্ষ্য ছিল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করা। পাশাপাশি নারীর বিরুদ্ধে নির্বাচনী সহিংসতা, মিথ্যা তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিকর তথ্য শনাক্ত ও প্রতিবেদন করার বিষয়ে অংশগ্রহণকারীদের সক্ষমতা বৃদ্ধি করা হয়। নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় সাকমিড বাস্তবায়িত ‘নারীর ভোট, নারীর কণ্ঠ’ প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালিত হয়। প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন সাকমিডের প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান। সহ-সঞ্চালনায় ছিলেন সংস্থাটির প্রোগ্রাম অফিসার শাদমান আল আরবি। প্রশিক্ষণে মোট ১৫ জন কমিউনিটি সদস্য অংশ নেন। অংশগ্রহণকারীদের নিয়ে তিনজন করে মোট পাঁচটি কমিউনিটি মনিটরিং গ্রুপ গঠন করা হয়। এই গ্রুপগুলোর সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত। তারা নিজ নিজ এলাকায় নির্বাচন সংক্রান্ত অনিয়ম, সহিংসতা এবং বিভ্রান্তিকর তথ্য পর্যবেক্ষণ ও প্রতিবেদন করার দায়িত্ব পালন করবেন। সাকমিড কর্তৃপক্ষ জানায়, এ ধরনের কমিউনিটি-ভিত্তিক উদ্যোগ নারীদের নিরাপদ ও তথ্যভিত্তিক ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি একটি স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও সহিংসতামুক্ত নির্বাচন প্রক্রিয়া গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সাকমিডের কমিউনিটি মনিটরিং প্রশিক্ষণ সম্পন্ন

আপডেট সময় : ০৬:৫৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬