ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত।

সরাইলে ২’শ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২ ৫৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরাইলে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছেন পুলিশ। আজ বুধবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে সরাইল থানা পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া বাজারের যাত্রী ছাউনির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শেহাবুর রহমানের নেতৃত্বে আজ দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বাড়িউড়া বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে কুখ্যাত ৩ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছেন। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০০ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন। গ্রেফতারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া সদরের সুহিলপুরের প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে মো. কবির হোসেন (৪৩), সরাইল সদরের প্রয়াত ইনু মিয়ার ছেলে মো. বিল্লাল মিয়া (৩৪) ও নিজ সরাইল গ্রামের আবু সাঈদের ছেলে সোহেল (২৮)। তাদের বিরূদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুখ্যাত মাদক কারবারি বিল্লালের বিরূদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। সরাইলের কোথাও মাদক ব্যবসা ও সেবন করতে দিব না। পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে ২’শ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৬:৫৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২