ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মাদকসেবী নয়, মাদক সম্রাট ও মাফিয়াদের ধরতে কাজ করছি’: ব্রাহ্মণবাড়িয়ার নবাগত এসপি ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত।

সরাইলে শিক্ষক দিবস অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ ৪৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষক দিবসে সরাইলে শিক্ষকদের দাবী-‘শিক্ষক সুরক্ষা আইন চালু ও ম্যানেজিং কমিটি প্রথা বাতিল করুন’

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

‘শিক্ষকের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখেই সরাইলে শিক্ষক দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শিক্ষকদের অংশ গ্রহনে একটি র‍্যলি বের হয়। শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান ও সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামালের নেতৃত্ব র‍্যলিটি সরাইলের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শেষ হয়। সেখানে শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক মৃধা আহমাদুল কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- অরুয়াইল কলেজের অধ্যক্ষ মো. মুখলেছুর রহমান, সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শাহবাজপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। বক্তারা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগড়। শিক্ষার পাশাপাশি এই দেশের শিক্ষকদের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। কিন্তু শিক্ষকদের সেইভাবে মূল্যায়ন করা হচ্ছে না। বাংলাদেশে প্রথমবারের মত শিক্ষক দিবস পালন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী দীপু মণিকে ধন্যবাদ জানান। শিক্ষকদের জীবন ও সম্মানের নিরাপত্তা বিধানের স্বার্থে জরুরী ভিত্তিতে ‘শিক্ষক সুরক্ষা আইন চালু ও ম্যানেজিং কমিটি প্রথা’ বাতিলের দাবী জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে শিক্ষক দিবস অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২