ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়ায় জোরপূর্বক জায়গা দখল ও দেয়াল নির্মাণের অভিযোগ দু’পক্ষের পাল্টাপাল্টি দাবি পর্তুগালে কবীর আহমেদ ভূঁইয়ার আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সংবর্ধনা প্রেমিকার বাড়িতে বিষপান ও গলা কেটে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা কৃষি ব্যাংক, নুরপুর বাজার শাখার ঋণ খেলাপী আবদুল কাদির গ্রেফতার কাটা চুল ও রক্তাক্ত দেহ নিয়ে থানায় গৃহবধূ: যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন

বিপুল পরিমান ভারতীয় অবৈধ চোরাচালান মাদকদ্রব্য আটক

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ১০:১৭:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ১৬৬ বার পড়া হয়েছে

বিপুল পরিমান ভারতীয় অবৈধ চোরাচালান মাদকদ্রব্য আটক

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বিপুল পরিমান ভারতীয় অবৈধ চোরাচালান মাদকদ্রব্য আটক করেন। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিভিন্ন বিওপির টহলদলের অভিযানে বিপুল পরিমান ভারতীয় অবৈধ চোরাচালান মাদকদ্রব্য আটক করা হয়। ২৯ মার্চ আনুমানিক ২:৪০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর আলীনগর বিওপির টহলদল সীমান্ত পিলার-২০১৬/এমপি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় গাঁজা-১৬ কেজি আটক করতে সক্ষম হয়। আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও ধর্মঘর বিওপির অপর একটি বিশেষ টহলদল ২৯ মার্চ আনুমানিক ১৩:২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার- ১৯৯৫/৩-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিকাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে বাড়ির পার্শে ড্রামের ভিতরে লুকায়িত অবস্থায় ২২ কেজি ভারতীয় গাঁজা আটক করতে সক্ষম হয় এবং আসামি পলাতক থাকে। পলাতক আসামী হলেন- মোঃ সোহেল মিয়া (৩৫), পিতাঃ মৃতঃ আব্দুল আলী, কালিকাপুর, ধর্মঘর, মাধবপুর, হবিগঞ্জ। পলাতক আসামীর নামে মাধবপুর থানায় মামলা দায়ের করে আটককৃত ভারতীয় গাঁজা হবিগঞ্জের মাধবপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিপুল পরিমান ভারতীয় অবৈধ চোরাচালান মাদকদ্রব্য আটক

আপডেট সময় : ১০:১৭:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬