ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ১৭.৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীনগরে পূর্ব শত্রুতার জেরে হামলায় গুরুতর আহত ১ সালিসে ধসে পড়ল স্কুলের ছাঁদে ঘেরা দেয়াল, আহত ৩ আখাউড়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে ২ টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা নবীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলার ১ জন আসামি ঢাকায় গ্রেফতার জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচী গ্রহন। প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক: ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান কাজের মান নিয়ে প্রশ্ন চাঞ্চল্যকর মামলায় অভিযুক্তকারীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার নবীনগরে সন্ধানী চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় ১৭.৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০২:৩০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় ১৭.৫ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ১৭.৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হত বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ১৮:৪৫ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের শিমরাইলকান্দি পাওয়ার হাউস সড়কের তিতাস রেস্টুরেন্ট এর সামনে চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্ট পরিচালনাকালে একটি সবুজ রংয়ের সিএনজিকে থামানোর জন্য সিগন্যাল দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চালক সিএনজি নিয়ে দ্রুত গতিতে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদে তার কাছে থাকা মাদকদ্রব্য গাঁজা রয়েছে বলে তার স্বীকারোক্তিতে কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১৭.৫ কেজি গাঁজা ও সিএনজিসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন – আল আমিন মিয়া ওরফে নোয়াজ আলী (২৫), পিতা- হুমায়ুন মিয়া, মজলিশপুর, বাহ্মণবাড়িয়া । র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ১৭.৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০২:৩০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬