ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ

সরাইলে মাথা গোজার ঠাই পেল আরো ১৭১ ভূমিহীন পরিবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ ৪৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে সমগ্র দেশের মত সরাইল উপজেলা প্রশাসন কাজ করছেন। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সরাইলে উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপের আওতায় আরো ১৭১ টি ভূমিহীন অসহায় পরিবার আনুষ্ঠানিক ভাবে পেয়েছেন মাথা গোজার ঠাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের মতো সরাইলের ঘরগুলোও উদ্বোধন করেছেন। এই উপলক্ষ্যে আজ সকালে সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম। প্রধান আলোচক ছিলেন জেলা প্রশাসক সাহাগীর আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিছুর রহমান, অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, স্থানীয় সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা প্রকৌশলী নিলুফা ইয়াছমীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) রোকেয়া বেগম, ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলী, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজ কুমার শীল, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ, সরাইল প্রেসক্লাবের সহসভাপতি মো. জুলকার নাঈন ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ কামরূজ্জামান ইউসুফ। প্রসঙ্গত: এর আগে একই প্রকল্পের আওতায় দুই ধাপে সরাইলের বিভিন্ন ইউনিয়নে ১৪৪টি ভূমিহীন পরিবারকে দেয়া হয়েছে ঘর। তিন ধাপে সরাইলে ঘর পেলেন মোট ৩১৫ টি ভূমিহীন অসহায় পরিবার।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে মাথা গোজার ঠাই পেল আরো ১৭১ ভূমিহীন পরিবার

আপডেট সময় : ০৭:০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২