ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ। কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা

সরাইলে বজ্রপাতে কিশোরের মৃত্যু পরিবারের ঈদের আনন্দ ম্লান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২ ৪১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরাইলে বজ্রপাতে মেহেদী হাসান (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ ৩ মে মঙ্গলবার সকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের ষোলাবাড়ি এলাকার সামছুল আলম উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনাটি ঘটেছে। মেহেদী ওই গ্রামের প্রয়াত শিক্ষক শাহ নেওয়াজের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে ম্লান হয়ে গেছে পরিবারের ঈদের আনন্দ। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দরিদ্র পরিবারের সন্তান মেহেদী। পাঁচ ভাইয়ের মধ্যে মেহেদী সবার ছোট। স্থানীয় হযরত সৈয়দ আব্দুর রউফ শাহ সুন্নিয়া হাফেজিয়া মাদরাসার হেফ্‌জ বিভাগের ছাত্র। ইতিমধ্যে পাঁচপারা পবিত্র কোরআন মুখস্ত করেছিল। ঈদ আনন্দে সকাল থেকেই উৎফুল্ল ছিল মেহেদী। পরিবার ও সহপাঠিদের সাথে হেঁসে খেলে ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টার দিকে ঈদের নামাজ আদায় করেছে। দলবেঁধে সকলের সাথে বাড়িতে এসেছে। এর কিছুক্ষণ পর সহপাঠিদের সাথে ফুটবল খেলতে ওই স্কুলের মাঠে। আকাশ তখন চারিদিকে মেঘাচ্ছন্ন ছিল। মেহেদীরা মাঠে ফুটবল খেলছে। অন্ধকারও বাড়ছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ঈদ আনন্দ। তাই বৃষ্টিও তাদের খেলায় বাঁধা সৃষ্টি করতে পারছে না। হঠাৎ বিদ্যুৎ চমকাতে চমকাতে বিকট শব্দে বজ্রপাত। সকল সহপাঠি অক্ষত থাকলেও মাটিতে লুটিয়ে পড়ে মেহেদী। সমস্ত শরীর জ্বলছে যায়। শব্দ নেই। নেই কোন নড়াচড়া। স্বজনরা দ্রূত জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বলেন আরো আগেই মেহেদী মারা গেছে। ঈদের দিনে পরিবারের হাফেজি পড়ুয়া কিশোর সন্তানকে হারিয়ে পাগল প্রায় মেহেদীর মা। শোকে পাথর হয়ে গেছে গোটা পরিবার। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. দ্বীন ইসলাম। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাদ আছর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছিল। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল মুঠোফোনে বলেন, আগে জানিনি। এখনও সেখানকার চেয়ারম্যান মেম্বার কেউ কিছু জানাননি। এইমাত্র আপনার কাছ থেকে জানলাম। আমি খোঁজ খবর নিচ্ছি।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে বজ্রপাতে কিশোরের মৃত্যু পরিবারের ঈদের আনন্দ ম্লান

আপডেট সময় : ০৯:৪২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২