ঢাকা ০২:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত।

সরাইলে নৌকা থেকে নদীতে পড়ে যুবকের সলিল সমাধি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ৩৪৯ বার পড়া হয়েছে

সরাইলে নৌকা থেকে নদীতে পড়ে যুবকের সলিল সমাধি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নৌকা থেকে নদীতে পড়ে লোকমান মিয়া(৩৫) নামে এক যুবকের সলিল সমাধি হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের তিতাস নদীতে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে। নিহত লোকমান মিয়া শাহজাদাপুর গ্রামের পশ্চিম পাড়ার শিকদারবাড়ির মৃত লাল মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, সোমবার বিকালে লোকমান ভাতিজা হাফিজুলকে (১০) সাথে নিয়ে ফসলি জমিতে রওনা দেয়। নৌকায় (গুদারা নৌকা) স্থানীয় তিতাস নদী পাড়াপাড়ের সময় লোকমান পানিতে পড়ে তলিয়ে যায়। কিছু সময় পেরিয়ে গেলেও লোকমান আর ভেসে ওঠছে না। ভাতিজা হাফিজুল তখন চিৎকার করতে থাকে। এলাকাবাসী ঘটনাস্থলে এসে লোকমানকে খুঁজতে থাকে। কিন্তু লোকমানের সন্ধান মিলেনি। স্থানীয় জেলেদের সহায়তায় নদীতে জাল ফেলে। ওই জালে লোকমান মিয়ার মরদেহ ওঠে আসে । মূহুর্তের মধ্যে এলাকার শত শত মানুষ লোকমানের লাশ দেখতে ভীড় জমান। চাচা ভাতিজা ছাড়া নৌকায় আার কেউ ছিল না। ভাতিজা হাফিজুল জানায় লোকমান মিয়া মৃগী রোগী ছিলেন। স্থানীয় ইউপি সদস্য জুয়েল মিয়া ও ইউপি চেয়ারম্যান আসমা আক্তার বলেন, লোকমান মিয়া মৃগী রোগী ছিলেন। নদী পাড়াপাড়ের সময় হঠাৎ নৌকা থেকে নদীতে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে লোকমানের মরদেহ উদ্ধার করেন। এ ব্যপারে তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে নৌকা থেকে নদীতে পড়ে যুবকের সলিল সমাধি

আপডেট সময় : ০৯:০০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩