ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যালয়ের সভাপতি পদে পুনরায় রাশেদ কবির আখন্দ: এমপি শ্যামলকে শুভেচ্ছা নবীনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ। রাজাপুরে মরহুম জামির উদ্দিন আহমেদ’র ৩১ তম মৃত্যু বার্ষিকী পালিত সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের সভা অনুষ্ঠিত। সরাইলে ডিপিএফ’র মতবিনিময় সভায় অনুষ্ঠিত হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

সরাইলে দেশীয় অস্ত্রসহ মাদক সম্রাট এমরান গ্রেপ্তার: ৩৬৬ পিস ইয়াবা ও ৬টি ফোনসেট উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২ ৫৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরাইলের মাদক সম্রাটখ্যাত এমরানকে (৩৭) দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। এমরান উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বাড়ইজীবি পাড়ার আ: কাদের মিয়ার ছেলে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। অপহরণসহ একাধিক মামলার আসামী এমরান গ্রেপ্তারের খবরে ওই এলাকার সাধারণ নিরীহ লোকজন স্বস্থির নি:শ্বাস ফেলেছেন। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, এমরানের বাবার মূল বাড়ি নোয়াগাঁও মুন্সিবাড়ি। গত কয়েক যুগ ধরে তারা কালীকচ্ছ এলাকায় বসবাস করছে। বাড়ইজীবি পাড়ার জাকির হোসেন মৃধার বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়ায় বসবাস করছে এমরান। বিবাহিত এমরানের কোন নির্দিষ্ট পেশা না থাকলেও খুবই দাপটের সাথে চলছে জীবন-যাপন। এর মূলে রয়েছে মাদক ব্যবসা। সরাইল সদর থেকে শুরূ করে তার রয়েছে মাদকের বিশাল সিন্ডিকেট। নিজে ও দলের একাধিক সদস্যদের মাধ্যমে ওই এলাকায় ঘুরে ফিরে মাদকের ব্যবসা করে আসছে দীর্ঘদিন ধরে। এমরান কৌশলে পুলিশ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এমনকি কিছু দফাদারের সাথেও সখ্যতা গড়ে তুলার বিষয়টি এক বছর আগেও চাউর ছিল কালীকচ্ছে। সাধারণ মানুষকে হুমকি ধমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরূদ্ধে। সম্প্রতি আরো মাদক নিয়ে আরো বেপরোয়া হয়ে ওঠেছিল এমরান। সেখানকার যুবক কিশোরদের ইয়াবায় আসক্ত করে ফেলেছিল সে। স্থানীয় অভিভাবকরা এমরানের ভয়ে মুখ খোলার সাহস করে না। আজ বেলা দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদক ব্যবসায়ি এমরানের ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। পুলিশ এমরানকে গ্রেপ্তার করে। পরে তল্লাশি চালিয়ে একটি সুইস গিয়ার, ৬টি মুঠোফোন সেট, ৩৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৭৫০০ টাকা উদ্ধার করেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক অভিভাবক বলেন, দীর্ঘদিন ধরে এমরান প্রকাশ্যে ট্যাবলেট বিক্রি করছে। চোখের সামনে আমাদের ছেলেরা আসক্ত হয়ে পড়ছে। ভয়ে কিছুই করতে পারছি না। অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছি। কিভাবে এত শক্তিশালী মাদক ব্যবসায়ি গ্রেপ্তার হলো বুঝলাম না। যাক কিছুটা হলেও স্বস্থি পেয়েছি। সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন বলেন, হয় মাদক থাকবে নতুবা আমি থাকব। এই লক্ষেই মাদক নিয়ে কাজ করছি। এমরান শুধু মাদক কারবারি নয়। তার বিরূদ্ধে রয়েছে অপহরণ ও সন্ত্রাসী কর্মকান্ডের জন্য বিশেষ ক্ষমতা আইনের একাধিক মামলা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা হচ্ছে।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে দেশীয় অস্ত্রসহ মাদক সম্রাট এমরান গ্রেপ্তার: ৩৬৬ পিস ইয়াবা ও ৬টি ফোনসেট উদ্ধার

আপডেট সময় : ০৮:১৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২