ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মাদকসেবী নয়, মাদক সম্রাট ও মাফিয়াদের ধরতে কাজ করছি’: ব্রাহ্মণবাড়িয়ার নবাগত এসপি ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জাতীয় কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ১১:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ১১৭২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জাতীয় কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অনুষ্ঠিত হয়েছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫। আজ শনিবার (১৮ জানুয়ারি) বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নের ইমামনগর জামিয়া ইসলামিয়ার কওমি মাদরাসার উদ্যোগে অনুষ্ঠিত হয় জাতীয় কুরআন প্রতিযোগিতা। এতে অংশগ্রহাণকারীদের মধ্য থেকে বিজয়ীদেরকে নগদ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায় থেকে জোন ভিত্তিক ১২ শতাধিক হাফেজ, মাওলানা, মুফতি ও মাদরাসার ছাত্ররা অংশগ্রহণ করেন। তিনটি গ্রুপে ভাগ করে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা ও জেলা পর্যায়েও পুরস্কার প্রদান করা হয়। হাফেজ, মাওলানা, মুফতি,মাদরাসার ছাত্র ও ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারনায মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল।

মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আবদুস সাত্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি উস্তাযুল হুফ্ফাজ শায়েখ ক্বারী আব্দুল হক্ব। বিশেষ অতিথি ছিলেন শায়েখ ক্বারী নাজমুল হাসান। পবিত্র এই কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান দেখতে প্রায় ৫ হাজার ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন অনুষ্ঠান স্থলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জাতীয় কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫