ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত।

ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নদী রক্ষা ও প্রকৃতি সুরক্ষা সামাজিক সংগঠন তরী বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে চারা গাছ বিতরণ করে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

প্রধান শিক্ষক কামাল হুসেন বলেন, বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় তরী বাংলাদেশ যে উদ্যোগ গ্রহণ করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, তরী বাংলাদেশ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরী বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক শামীম আহমেদ, কেন্দ্রীয় সদস্য খায়রুজ্জামান ইমরান , নাজমুল খান, তরী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক জুবাইদুর রহমান মেহেদী, সদস্য সচিব নোমান আহমেদ, সদস্য খোকন মিয়া, ওমর ফারুক হৃদয়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা কর্মসূচিতে অংশ নেন। বক্তারা বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে বিদ্যালয়ভিত্তিক বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটি গাছ শুধু ছায়া বা ফলই দেয় না; এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। তরী বাংলাদেশের নেতৃবৃন্দ জানান, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় জনসচেতনতা বাড়াতে সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ, চারা বিতরণ, নদী-জলাশয় রক্ষা ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাটাই উত্তর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আল মোবারক হুসেন, মাকসুদা বেগম, মোল্লা আল আমিন, মোতাসিম বিল্লা, রোকসানা বেগম, তোহরা বেগম, মাহমুদা আক্তার শিবলী, মুর্শেদা বেগম, ইন্দ্রজিৎ রায়, মিজানুর রহমান, তন্দ্রা রানী দাস মনিকা, মো. আল আমিন, ওবায়দুল হক, আব্দুল্লাহ আল মামুন, গোলাম মুর্শেদ, শাকিল আহমেদ, সানজিদা আক্তার, জাহাঙ্গীর আলম ও কাজী আশরাফুল ইসলাম সহ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

আপডেট সময় : ১০:১৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬