ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত।

ব্রাহ্মণবাড়িয়ায় খোকন হত্যার বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ৩১৭ বার পড়া হয়েছে

খোকন হত্যার বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিয়ামুল ইসলাম আকঞ্জিঃ

ব্রাহ্মণবাড়িয়া বাসুদেব ইউনিয়নের কোড়াবাড়ি গ্রামে জমি হাল চাষের পাওনা টাকা নিয়ে প্রতিপক্ষের বল্লমের আঘাতে নিহত খায়রুল ইসলাম খোকনের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসি চেয়ে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে। শনিবার সকাল ১০টায় আখাউড়া-আগরতলা সড়কের সদর উপজেলার বাসুদেব বাসস্ট্যান্ড মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে এ মানব্বন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার কয়েক হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন।

বাসুদেব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ড কোড়াবাড়ি গ্রামের মেম্বার আলমগীর হোসেন, বাসুদেব ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ মোল্লা, আখাউড়া যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল গফুর বাদল, মামলার বাদি নিহতের ভাই আকরাম হোসেন প্রমূখ।

মানব্বন্ধনে উপস্থিত বক্তারা বলেন, শনিবার (০৩ জুন) রাত ৯টার দিকে পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় মলাই মিয়া, খসরু, মামুনসহ তাদের সন্ত্রাসীবাহিনী পরিকল্পীতভাবে খাইরুল ইসলাম খোকনকে নৃশংসভাবে হত্যা করেছে । খোকনের হত্যাকারীদের সাথে জড়িতদের গ্রেফতার ও ফাসির দাবি জানান।

উল্লেখ্য, ধান ক্ষেতে হাল চাষের ৫শ টাকা পাওনা নিয়ে কোড্ডা গ্রামের মলাই মিয়া ও শাহআলমের মধ্যে বিরোধ চলছিল। শনিবার (৪ জুন) রাতে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করার জন্য উভয় পক্ষ শালিসে বসে। শালিস চলাকালে মলাই মিয়ার পক্ষের লোকজনের বল্লমের আঘাতে শাহআলমের পক্ষের খাইরুল ইসলাম খোকন নিহত হয়। এ ঘটনায় নিহতের ভাই আকরাম হোসেন বাদি হয়ে ২৩ জনরে নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামী করে মামলা করে। পুলিশ এখন পর্যন্ত ৯ জনকে আটক করেছে। আটককৃতরা হলো মলাই মিয়া, খসরু মিয়া, মামুন, ইয়াছিন, ফাতেমা, জামাল, মাইনুদ্দিন, বাহার ও একরামকে আটক করেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, প্রবাসী খাইরুল ইসলাম হত্যার ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। অন্যান্য আসামীদেরও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় খোকন হত্যার বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : ০৮:১০:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩