ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যালয়ের সভাপতি পদে পুনরায় রাশেদ কবির আখন্দ: এমপি শ্যামলকে শুভেচ্ছা নবীনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ। রাজাপুরে মরহুম জামির উদ্দিন আহমেদ’র ৩১ তম মৃত্যু বার্ষিকী পালিত সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের সভা অনুষ্ঠিত। সরাইলে ডিপিএফ’র মতবিনিময় সভায় অনুষ্ঠিত হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

বিজয় দিবসে শোকের চিহ্ন সরাইলে জাতীয় পতাকা অর্ধনমিত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২ ৩৯৬ বার পড়া হয়েছে

সরাইলে জাতীয় পতাকা অর্ধনমিত- ছবি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহান বিজয় দিবসে পতাকা দ্বারা শোকের চিহ্ন দেখিয়েছেন জনতা ব্যাংক লিমিটেড। আজ সূর্যোদয়ের সাথে সাথে প্রতিষ্ঠানটি জাতীয় পতাকা উত্তোলন করেছেন অর্ধনমিত করে। এর আগেও এই প্রতিষ্ঠান শোকের দিনে পূর্ণাঙ্গ ও আনন্দ বা বিজয় দিবসে অর্ধনমিত করে পতাকা উত্তোলন করেছেন একাধিকবার। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার হয়েছে। সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে স্থানীয় পত্রিকায়। তারপরও জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে সতর্ক হচ্ছে না ওই প্রতিষ্ঠানটি। সরজমিনে দেখা যায়, আজ শুক্রবার মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথেই সরকারী, বেসরকারী, স্বায়ত্বশাসিত, আধা শ্বায়ত্বশাসিত, ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেছেন পূর্ণাঙ্গভাবে। কারণ এই দিনটি বাঙ্গালী জাতীর জন্য গৌরবের দিন। দীর্ঘ ৯ মাস স্বাধীনতার জন্য লড়াই সংগ্রামের পর ১৯৭১ সালের এই দিনে পাকবাহিনী আত্মসমর্পণ করেন। বিজয়ের উল্লাসে মেতে ওঠে সমগ্র বাঙ্গালী জাতী। অথচ ৫১তম মহান বিজয় দিবসে সরাইল বিকাল বাজারের দ্বিতীয় তলায় চলমান সরাইল জনতা ব্যাংক কর্তৃপক্ষ পতাকা উত্তোলন করেছেন অর্ধনমিত করে। এর আগেও বেশ কয়েকবার এমন ঘটনা ঘটিয়েছেন তারা। জনতা ব্যাংক সরাইল শাখার ব্যবস্থাপক মো. বায়েজিদ বলেন, আজকে তো পতাকা উত্তোলন পূর্ণাঙ্গ। সরাইল শাখায় অর্ধনমিত করে পতাকা উত্তোলনের বিষয়টি আমার জানা নেই। আমি জেলা শহরের কর্মসূচিতে ছিলাম। দ্বিতীয় কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে এসেছিলাম। এখনই খবর নিয়ে বিষয়টি দেখছি। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, মহান বিজয় দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করার কোন সুযোগ নেই। কেবল শোক দিবসেই পতাকা অর্ধনমিত করে উত্তোলন করতে হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিজয় দিবসে শোকের চিহ্ন সরাইলে জাতীয় পতাকা অর্ধনমিত!

আপডেট সময় : ০৬:৫৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২