ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবীনগররে ভূমি অফিসে তিন সাংবাদিককে অফিসের ভেতরে ‘তালাবদ্ধ’ করে আটক রাখার অভিযোগ কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশে কাজের মান নিয়ে প্রশ্ন: নবীনগরে ঠিকাদার প্রকৌশলীকে বাঁশ দিয়ে দাওয়া তিতাস পাড়ে অবস্থিত শ্মশান; ৪০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা। সরাইলে ড্রেজারের বালু ভরাটে জলাবদ্ধতার শঙ্কা, রক্ষায় এলাকাবাসীর আকুতি ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে খোলা তেল বিক্রি ভূইয়া ফিলিং স্টেশনকে জরিমানা বিজয়নগরে বিরপাশা বাহারাম গোষ্ঠী প্রবাসী সংগঠনের অফিস উদ্বোধন।

বাঞ্ছারামপুরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ১৯৩ বার পড়া হয়েছে

সাংবাদিকের ওপর যুবদল নেতার হামলার অভিযোগ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) সকালে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা প্রশাসক শারমিন আক্তারের উপস্থিতিতে বাঞ্ছারামপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে সেখানে যান আমার সংবাদ ও বাংলা টিভির বাঞ্ছারামপুর প্রতিনিধি সাংবাদিক ফয়সাল আহমেদ। অনুষ্ঠান শেষে ফেরার পথে তার ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক আড়াইটার দিকে বাঞ্ছারামপুরের জগন্নাথপুর আধুনিক অডিটোরিয়ামের সামনে পৌঁছালে সদর ইউনিয়নের মনাইখালী গ্রামের যুবদল সাধারণ সম্পাদক আতিকুর রহমান লিটন হঠাৎ করে সাংবাদিক ফয়সাল আহমেদের হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি ফয়সাল আহমেদের ওপর অতর্কিতভাবে কিল-ঘুষি দিয়ে হামলা চালান এবং মারধর করে তাকে আহত করেন। এ সময় ভবিষ্যতে সংবাদ সংগ্রহ করতে গেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আতিকুর রহমান লিটন বাঞ্ছারামপুর সদর ইউনিয়ন যুবদলের একজন কর্মী।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ফয়সাল আহমেদ বাঞ্ছারামপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাংলা টিভি ও দৈনিক আমার সংবাদ সাংবাদিক ফয়সাল আহমেদ জানান, আমি সংবাদ সংগ্রহের জন্য অডিটোরিয়ামে যাই। অনুষ্ঠান যখন শেষ পর্যায়ে তখন আমি বাহিরে পৌর বিএনপির সভাপতি সাইদ ভাইয়ের সাথে কথা বলার মূহুর্তে আতিকুর রহমান লিটন পেছেন থেকে এসে আমার উপর আক্রমণ করে। এসময় সে আমার মোবাইল ছিনতাই করার চেস্টা করে এবং আমাকে বেধরক মারধর করে। আমি এর বিচার চাই প্রশাসনের কাছে। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেস ক্লাব বাঞ্ছারামপুর ও জাতীয় সাংবাদিক সংস্থার বাঞ্ছারামপুর শাখার নেতৃবৃন্দ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এয়াছিন বলেন, “সাংবাদিকের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঞ্ছারামপুরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আপডেট সময় : ০৪:৩৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬