ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ

ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ৩৭৮ বার পড়া হয়েছে

আখাউড়ায় ফুটবল খেলা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ১৫

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরশহরের শান্তিনগর ও শ্যামনগর গ্রামের মানুষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন– আলমাস মিয়া (৪৮), সালাউদ্দিন (৪০), রানা (১৭), রায়হান (২৫), গোলাপ মিয়া (৪৫), বাদশা মিয়া (৫৫), খোকন মিয়া (২২), আমজাদ (৩০), জাহানারা (৫২) ও জোসনা (৩২)। আহতদের মধ্যে আলমাস, সালাউদ্দিন ও রানার অবস্থা গুরুতর হওয়ায় তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে আখাউড়া পৌরশহরের শান্তিনগর পাটের অফিস এলাকায় বালু মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর সূত্র ধরে সন্ধ্যায় দুইদল গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত বাকি ৩জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এ ঘটনায় ওই এলাকায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় উভয়পক্ষের আহতের ঘটনা ঘটেছে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে কোনো পক্ষই অভিযোগ দেয়নি বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

আপডেট সময় : ০৯:৩৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪