ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত।

প্রবর্তক একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী ও বিজয় দিবস উদযাপন; শহিদ হাদির মৃত্যুতে শোক প্রস্তাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ৬৩৪ বার পড়া হয়েছে

প্রবর্তক একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী ও বিজয় দিবস উদযাপন; শহিদ হাদির মৃত্যুতে শোক প্রস্তাব

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবর্তক একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী ও বিজয় দিবস উদযাপন, শহিদ শরীফ উসমান হাদিও মৃত্যুতে শোক প্রস্তাব ও শুদ্ধ বানান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার বিকাল চারটায় ব্রাহ্মণবাড়িয়া শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে প্রবর্তক একাডেমির সাধারণ সম্পাদক ইমতিয়াজ পলাশের পরিচালনায় ও সংগঠনের সভাপতি সোহেল আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক ও তিতাস ললিতকলা’র সভাপতি আলী মোসাদ্দেক মাসুদ, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া এর সভাপতি নিয়াজ মুহাম্মদ খান বিটু, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা খালেদ হাসান আজাদ, অভিভাবক অতিথি ছিলেন আবদুল্লাহ্ রাশেদ ও ফরিদুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ উসমান হাদি’র মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব করেন অতিথিবৃন্দ।

প্রবর্তক একাডেমির প্রতিমাসে আবৃত্তি অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মঞ্চে আবৃত্তি ও উপস্থাপনায় জড়তা দূর করার জন্য ক্লাস নেয়া হয় যা মূল অনুষ্ঠানের প্রারম্ভে সংগঠনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ পলাশ ক্লাস পরিচালনা করেন।

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে শুদ্ধ বানান প্রতিযোগিতার আয়োজন করা হয় যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই গুরুত্ব বহন করে। অতিথিরা বলেন, বাংলা আমাদের মাতৃভাষা, অথচ এখনো বাংলা ভাষা রপ্ত করতে পারিনি। সেক্ষেত্রে প্রবর্তক একাডেমি যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এতে করে ব্রাহ্মণবাড়িয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধ বানানে শিক্ষার্থীরা আরো উৎসাহী হয়ে উঠবে।

আলোচনার শুরুতে প্রবর্তক একাডেমির শিক্ষার্থী নাহিদা, ফাজরিন, ইলমা, মুনতাহা, কাইফা, সাওদা, আফফান, আলো, আবদুল্লাহ, ফাতিহা ও সোবহা একক আবৃত্তি পরিবেশন করেছে। প্রবর্তক একাডেমির শিক্ষার্থীরা বৃন্দ আবৃত্তি পরিবেশন করে।

আলোচনা শেষে প্রবর্তক একাডেমি আয়োজিত শুদ্ধ বানান প্রতিযোগিতায় অংশ নেয়া ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রবর্তক একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী ও বিজয় দিবস উদযাপন; শহিদ হাদির মৃত্যুতে শোক প্রস্তাব

আপডেট সময় : ০৯:৫৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫