ঢাকা ০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ সেবার মানোন্নয়নে জেলা পরিষদ ও সনাকের মতবিনিময় সভা সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী?

ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশে কাজের মান নিয়ে প্রশ্ন: নবীনগরে ঠিকাদার প্রকৌশলীকে বাঁশ দিয়ে দাওয়া

শেখ মিহাদ নবীনগর
  • আপডেট সময় : ০৯:০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৪১৮ বার পড়া হয়েছে

ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশে কাজের মান নিয়ে প্রশ্ন: নবীনগরে ঠিকাদার প্রকৌশলীকে বাঁশ দিয়ে দাওয়া

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া ডট কমে সংবাদ প্রকাশের পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় আজ ১৩ এপ্রিল সোমবার এলাকার প্রভাবশালী ঠিকাদারের হাতে এক প্রকৌশলীকে বাঁশ দিয়ে দাওয়া করে বলে অভিযোগ পাওয়া গেছে। কিন্তু হামলাকারী ঠিকাদার স্থানীয়ভাবে এতটাই প্রভাবশালী যে পুনরায় হামলা হওযার ভয়ে ও আতংকে ওই প্রকৌশলী থানায় মামলা করতেও সাহস পাচ্ছেন না। তবে ঘটনা শোনার পরপরই স্থানীয় সাংসদ এম এ মান্নান ২৪ ঘন্টার মধ্যে হামলাকারী ঠিকাদারকে গ্রেপ্তারের জন্য পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, জেলার নবীনগর উপজেলার মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে চার কি.মিটার সড়ক নির্মাণের কার্যাদেশ পায় রাজশাহীর বরেন্দ্র কন্সট্রাকশন লি. নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এলজিইডির আওতায় নির্মাণাধীন এ সড়কটির প্রাক্কলিত ব্যায় ধরা হযেছে ১৪ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে সড়কটির তদারকির দায়িত্ব পান ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় প্রভাবশালী ঠিকাদার লোকমান হোসেন। কিন্তু সড়কটি নির্মাণে নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ উঠায়, সোমবার (১৩ এপ্রিল) ঢাকা থেকে এলজিইডির একটি প্রতিনিধি দলসহ স্থানীয় প্রকৌশরীরা সোমবার বেলা ১২ টার দিকে ঘটনাস্থলে যান। সেসময় কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় তরিকুল ইসলাম নামের একজন উপ সহকারী প্রকৌশলীকে প্রতিনিধি দলের সামনেই স্থানীয় ঠিকাদার লোকমান হোসেন হাতে বাঁশ নিয়ে চরমভাবে লাঞ্ছিত করেন। এ বিষয়ে লাঞ্ছিত হওয়া উপসহকারী প্রকৌশলী মীর্জা মো. তরিকুল ইসলাম বলেন,’কাজের নিম্নমান নিয়ে প্রশ্ন করতেই ঢাকা ও জেলা থেকে আগত স্যারদের সামনেই আমাকে মারতে উদ্যত হয় ঠিকাদার লোকমান। এক পর্যায়ে হাতে বাঁশ নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজসহ পেটানোর জন্য আমাকে দৌড়াতে থাকেন। সেসময় দৌড়ে আমি কোন রকম প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসি।’

এ নিয়ে থানায় কোন মামলা করেছেন? এমন প্রশ্নের জবাবে, নবীনগর এলজিইডি অফিসে কর্মরত জামালপুর জেলার বকশীগঞ্জের বাসিন্দা উপ সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন,’ঠিকাদার লোকমান খুবই ভয়ংকর খারাপ মানুষ। মামলা করলে, সে আমাকে প্রাণে মেরে ফেলবে। তাই আমি দ্রুত নবীনগর থেকে বদলী হয়ে চলে যাওযার চেষ্টা করবো ভাই।’ এ বিষয়ে নবীনগরের ইউএনও মাহমুদুল হাসান বলেন,’ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি। বিষয়টি আমরা শক্তভাবেই দেখছি।’এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য এডভোকেট এম এ মান্নান দুপুরে বলেন,’ঘটনা শোনার পরই আমি পুলিশ সুপারের সঙ্গে কথা বলে ২৪ ঘন্টার মধ্যে হামলাকারী ঠিকাদারকে গ্রেপ্তারের জন্য কঠোর নির্দেশ দিয়েছি। সরকারি কর্মকর্তার উপর এ ধরণের হামলা কোনভাবেই মেনে নেয়া যায়না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশে কাজের মান নিয়ে প্রশ্ন: নবীনগরে ঠিকাদার প্রকৌশলীকে বাঁশ দিয়ে দাওয়া

আপডেট সময় : ০৯:০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬