ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত।

ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের সভা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৬১৯ বার পড়া হয়েছে

ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের সভা অনুষ্ঠিত।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া: ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতার বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের উদ্যোগে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুর ২টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী ফুড হাট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নজরুল এভিয়েশন এন্ড হজ্জ সার্ভিসের সত্বাধীকারী মো. নজরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনন্যা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. আসাদুজ্জামান শিশিরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নাজাত এয়ার ট্রাভেলসের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হক ট্রাভেল এন্ড ট্যুরসের মালিক তোফাজ্জল হোসেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ট্রাভেল এজেন্সি খাতের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা এবং যেকোনো সংকট বা বিপদ-আপদে একে অপরের পাশে দাঁড়িয়ে একটি পরিবারের মতো কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরও বলেন, ট্রাভেল ব্যবসার প্রসার, গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিতকরণ এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে বৈধ ট্রাভেল এজেন্সিগুলোর স্বার্থ রক্ষায় সংগঠিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় উপস্থিত সদস্যরা ভবিষ্যতে ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি)-কে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত মতবিনিময় সভা, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহণের বিষয়ে মতামত দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া ট্যুরস এন্ড ট্রাভেলসের মালিক মোহাম্মদ শাহজাহান মিয়া, মাস্টারবাড়ি ট্রাভেলসের মালিক মো. আশিকুর রহমান, শাহীন ট্যুরস এন্ড ট্রাভেলসের মালিক আসাদুজ্জামান শাহীন, হক ট্যুরস এন্ড ট্রাভেলসের মালিক তাফাজ্জল হক, আশুগঞ্জ এয়ার ইন্টারনেশনালের মালিক মো. তফসিরুল ইসলাম, ফ্লাই টুয়েন্টি ফোর এভিয়েশনের মালিক মো. ইয়াছিন ভূঁইয়া, এএম তাসফিয়া এয়ার ট্রাভেলসের প্রতিনিধি মাসুদ রানা প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের সভা অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৫:৫৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬