ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ। কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা

ঘাতক ট্রাক কেড়ে নিল কিশোর শাহিনের প্রাণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২ ৭৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেপরোয়া গতির ঘাতক ট্রাক কেড়ে নিল সরাইলের কিশোর শাহিনের (২০) প্রাণ। পরিবারের ভরসার আকস্মিক মৃত্যুতে প্রতি মূহুর্তে মূর্চ্ছা যাচ্ছেন শাহিনের পিতা মাতা। আজ শুক্রবার সকালে ব্যবসার মালামাল আনতে গিয়ে নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছে সরাইল সদরের ছোট দেওয়ান পাড়ার দুলাল মিয়ার ছেলে শাহিন। শাহিনের মৃত্যুতে গোটা গ্রামে চলছে শোকের মাতম। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ৩;বোন ও ২ ভাইয়ের মধ্যে শাহিন দ্বিতীয়। বাবা একা ব্যবসা সামাল দিতে পারে না বলে বাবাকে সাহায্য করতে পড়াশুনা ছেড়ে ব্যবসায় যোগ দেয় শাহিন। বাবা-মায়ের বড় ছেলে শাহিন(২০)। বাবার পাশে থেকে বিকাল বাজারে সবজি ব্যবসার হাল ধরেছিল সে। অন্যান্য দিনের মত আজ শুক্রবার ভোরে ব্যবসার মালামাল আনতে পিকআাপ ভাড়া করে শাহিন গিয়েছিল নরসিংদীর বারিচা ও নারায়ণপুরে। সবজি ক্রয় করে পিকআপ-এ তুলে সড়কের পাশে দাঁড়িয়েছিল শাহিন। এ সময় ঢাকাগামী বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শাহিনের পিকআপটিকে চাপা দেয়। পিকআাপটি শাহিনের উপর ওঠে। ঘটনাস্থলেই শাহিনের মৃত্যু হয়। শাহিনের মৃত্যুর খবর সরাইলে তার পরিবার ও স্বজনদের কাছে পৌঁছলে হৃদয় বিদায়ক দৃশ্যের অবতারণা হয়। সকাল ১১টার দিকে শাহিনদের বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলেকে হারিয়ে দুলাল ও তাঁর স্ত্রী রানু বেগম হাউমাউ করে কাঁদছেন। প্রতিবেশীরা তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। বিলাপ করতে করতে রানু বেগম বলেন,‌ ‘কই গেলেরে শাহিন আমারে তইয়া। আমারে তুই সাথে কইরা লইয়া যা। আজ বাদ জুমআ সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদে (হাটখোলা) জানাযা শেষে শাহিনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঘাতক ট্রাক কেড়ে নিল কিশোর শাহিনের প্রাণ

আপডেট সময় : ০৯:০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২