ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত।

আদালতের ১৪৫ ধারা জারির মধ্যেই নির্মাণকাজ, সাদেকপুরে উত্তেজনা

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৯:৪৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৫৫২ বার পড়া হয়েছে

আদালতের ১৪৫ ধারা জারির মধ্যেই নির্মাণকাজ, সাদেকপুরে উত্তেজনা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সাদেকপুর গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজ শুরু করাকে কেন্দ্র করে এ উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী আরিফুল ইসলামের স্ত্রী খাদিজা আক্তার জানান, তাঁর বাবা বাড়ি নির্মাণের সময় নির্ধারিত জায়গা ছেড়ে বাড়ি করেছেন। কিন্তু প্রতিপক্ষ বাহাদুল্লাহর লোকজন কোনো নির্ধারিত জায়গা না ছেড়েই ভবনের নির্মাণকাজ শুরু করেন। এতে তারা বাধা দিলে গত ১৭ ডিসেম্বর প্রতিপক্ষের লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। তিনি আরও জানান, সোমবার পুনরায় নির্মাণকাজ শুরু করলে তারা বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এ বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম জানান, বিরোধপূর্ণ জমিটি নিয়ে আদালত থেকে ১৪৫ ধারা জারি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আদালতের ১৪৫ ধারা জারির মধ্যেই নির্মাণকাজ, সাদেকপুরে উত্তেজনা

আপডেট সময় : ০৯:৪৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬