ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুমিন ফারহানার গলায় টাকার মালা পরিয়ে দেন এক ভক্ত ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কর্তৃপক্ষের তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা ও ১টি অটোরিক্সাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্ত মানুষের মাঝে প্রতিবেশী ঐক্য ফোরামের কম্বল বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় আলেমওলামাদের সমাবেশে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল আশুগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদের বরণ ও কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত এখন সকাল-বিকাল দল থেকে ফোন আসে মন্ত্রীত্ব দিবে, আসনটি ছেড়ে দেবার জন্য – রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানার সমাবেশে ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ নবীনগরে দূরপাল্লার বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আখাউড়ায় ভাইয়ের হাতে ভাই খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ২৫২ বার পড়া হয়েছে

আখাউড়ায় ভাইয়ের হাতে ভাই খুন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় জমির বিরোধের জেরে বড় ভাইকে হত্যা করার অভিযোগ উঠেছে ছোট ভাই খলিলুর রহমানলনের বিরুদ্ধে। সোমবার রাতে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নুনাসার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান(৫০) একই গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। জানা যায়, বসতবাড়ি ও পুকুরের জায়গা নিয়ে ছোট ভাই খলিলুর রহমান সঙ্গে তার বিরোধ চলছিল বড় ভাই আব্দুর রহমানের। এ বিষয়ে দুইপক্ষের একাধিক মামলা রয়েছে। সোমবার পুলিশ ঘটনাস্থলে তদন্ত করতে যায়। মামলায় ছোট ভাই খলিলুর রহমানের দুই ছেলেকে আসামি করেন আব্দুর রহমান। এনিয়ে সোমবার আবার দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একইদিন সন্ধ্যায় আব্দুর রহমান মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে আসলে খলিলুর রহমান ও তার ছেলেরা চড়াও হয়ে ওঠে। একপর্যায়ে আব্দুর রহমানকে পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয় লোকজনরা আব্দুর রহমানকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী শারমিন আক্তার সুরমা জানান,আখাউড়া নুনাসার ও দেবগ্রাম গ্রামের জায়গা সংক্রান্ত ২০ বছরের বিরোধ নিয়ে আমার স্বামীকে আমার দেবর হলিলুর রহমান ও তার ছেলেরা আমার স্বামীকে পরিকল্পনা করে হত্যা করে। আমি হহত্যাকারীদের দ্রুত বিচার চাই। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, জমির বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আখাউড়ায় ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট সময় : ০৮:০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩