ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ৬০ বিজিবির অভিযান: ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার হাবলা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন ৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াতে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার আহসান শাহরিয়ার

সরাইলে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২ ৬২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুল: সরাইল থেকে:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আল আমিন (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছেন সরাইল থানা পুলিশ। আজ ২৮ আগষ্ট রবিবার সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ দৌলতপাড়া এলাকার এক পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে ছিন্নমূল শিশুরা পাতা কুড়াতে এসে নিহত যুবকের বাড়ি থেকে কিছুটা দূরে আব্দুল মালেক মিয়ার বাড়ির পুকুরের উত্তর পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে। পরে এলাকায় জানাজানি হলে নিহত যুবকের স্ত্রী ইয়াসমিন (২৮) এসে স্বামীর মরদেহ সনাক্ত করে। এলাকার লোকজন বলছিলেন সে মাদকাসক্ত ছিল। নিহতের ভাই রুহুল আমিন বলেন, গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। সে মাদকাসক্ত ছিল , এলাকায় তার সাথে কারোর কোন শত্রুতা ছিল না। নিহত যুবকের স্ত্রী, ছেলে তামিম (১০) ও জামিয়া (০৪) নামে একটি কন্যা সন্তান রয়েছে। কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান ছায়েদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়েছি। ছেলেটা মাদকাসক্ত ছিল। পরে সরাইল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সরাইল থানায় নিয়ে যায়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করেছি। এখন মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলাসদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার।

আপডেট সময় : ১০:১৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২