ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সোহেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ২৪২ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সোহেল

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান কামরুল হাসান সোহেল। রোববার (৩ মে) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত প্যাডে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে কামরুল হাসান সোহেলকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। কামরুল হাসান সোহেল ব্রাহ্মণবাড়িয়া শহরের শান্তিবাগ, মধ্যপাড়ার বাসিন্দা। তার পিতা ফিরোজ আহমেদ। ছাত্ররাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে সমাজসেবামূলক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন।

রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ২০১২ সালে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে একাধিক মামলা ও নির্যাতনের শিকার হন। বিভিন্ন সময়ে তাকে কারাবরণ করতে হয়েছে এবং তার বিরুদ্ধে মোট ১৪টি মামলা দায়ের করা হয় বলে জানা গেছে। দলীয় নেতাকর্মীদের দাবি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করতে গিয়ে তিনি একাধিকবার মামলা, হামলা ও হয়রানির শিকার হয়েছেন। এমনকি কারামুক্তির পরও তার নিজ বাড়িতে অভিযান ও হয়রানিমূলক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তার এ অর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সোহেল

আপডেট সময় : ১০:৫৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬