ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত। অপরাধ দমনে মৃত্যুদণ্ড নয়, সুস্থ পরিবেশ নিশ্চিতের আহ্বান: ব্রাহ্মণবাড়িয়ায় ‘মৃত্যুদণ্ড বিলোপ দিবস’ পালিত Saimum Sairas elected BPMCA senior joint secretary ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাবের ফ্রি ডায়াবেটিস ও ব্লাড প্রেসার ক্যাম্প অনুষ্ঠিত। আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর ৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ ভাষা সৈনিক অলি আহাদ’র ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মিলাদ ও দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ ২৭ অক্টোবর ২০২৬ ইং এএলআরডি এবং মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি-ব্রাহ্মনবাড়িয়া’র যৌথ উদ্যেগে বিকাল ০৩ টায় ভাদুঘর রিশি পাড়া, ব্রাহ্মণবাড়িয়ায় বিশ^ খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস’২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এআরডি-বি’র প্রজেক্ট আফিসার ফারহানা আক্তারের উপস্থাপনায় বিশ^ খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীন নারী দিবসে কৃষি ও খাদ্য উৎপাদনে গ্রামীন নারীদের অবদান, শ্রমের যথাযথ মূল্যায়ন, তাঁদের অধিকার নিশ্চিত করা নিয়ে বিস্তারিত আলোচনা করে এআরডিবি’র প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা সিদ্দিকুর রহমান রেজভী। তিনি বলেন “বাংলাদেশের নারীরা কৃষি খাতে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) শ্রমশক্তি জরিপ অনুযায়ী, বর্তমানে ১৮.৪ মিলিয়ন নারী কর্মরত আছেন যা মোট কৃষি শ্রমশক্তির ৫৮%। অপরদিকে পুরুষ কৃষক সংখ্যা ১৩.৫৫ মিলিয়ন মোট কৃষি শ্রমশক্তির ৪২%। এই তথ্য নারীদের কৃষিতে অংশগ্রহণের গুরুত্ব এবং দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে তাদের অবদান প্রমাণ করে দেয়।” এআরডি-বি’র প্রজেক্ট আফিসার মিজানুর রহমান বলেন “ আমাদের সকলের উচিত নারীদের ভ‚মি অধিকার ও কৃষিতে অংশগ্রহণ নিশ্চিত করা যাতে তারা জলবায়ু সহনশীলতা অর্জনে অগ্রণী ভ‚মিকা পালন করতে পারে। নারীর শুধু খাদ্য উৎপাদনে অবদান রাখে না বরং পরিবেশ রক্ষা সংরক্ষণেও গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নারীদের এবং কৃষিক্ষেত্রে নারীবান্ধব সুযোগ-সুবিধা বাড়ানো প্রয়োজন”। সভায় অংশগ্রহণকারীরা বলেন সরকার গ্রামীণ নারীদের উন্নয়নে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিলেও আমরা এখনো তেমন কোনো সুযোগ সুবিধা পায়নি। আমাদের এখানে এখনো কৃষি কার্ড বা ফ্যামিলি কার্ড প্রদানের জরিপ হয়নি যদি সরকারের সকল উদ্যেগ সুষ্ঠুভাবে সম্পাদন করা হয় তবে আমরা আমাদের জীবনের মান উন্নয়নে ভ‚মিকা রাখতে পারব। এছাড়াও সভায় বক্তব্য রাখেন রিশি পাড়া সরকারি প্রইমারী স্কুলের সহকারী শিক্ষক রুমি রিশি সহ আরো আনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত।

আপডেট সময় : ০৭:০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬