ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর ৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ ভাষা সৈনিক অলি আহাদ’র ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মিলাদ ও দোয়া মাহফিল বিজয়নগরে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর। বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ৬০ বিজিবির অভিযান: ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব

৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৫ লাখ ৬৮ হাজার ১০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চোরাচালান পণ্য এবং মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (২১ অক্টোবর ২০২৬) সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) বিভিন্ন টহল দল এসব অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্র জানায়, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’— এই মূলমন্ত্রকে সামনে রেখে সীমান্তে গোয়েন্দা নজরদারি ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। এরই অংশ হিসেবে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলামের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও সুনিপুণ পরিকল্পনায় আজ দিনব্যাপী এই বিশেষ অভিযান চালানো হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার ও মাদলা বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও বড়জ্বালা বিওপি’র টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, অভিযানে জব্দকৃত অবৈধ ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে— বাসমতি চাল, গরু, শাড়ি, আতশবাজি এবং রেডবুল এনার্জি ড্রিংকস। এছাড়াও বিপুল পরিমাণ প্রসাধন সামগ্রী জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে— বেবি লোশন, সেভেন অয়েল, কিউকারপিন তেল এবং অলিভ অয়েল। পাশাপাশি অভিযানে অবৈধ মাদকদ্রব্য (বিয়ার) এবং চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করতে সক্ষম হন বিজিবি সদস্যরা। সব মিলিয়ে জব্দকৃত এসব চোরাচালান পণ্য ও মাদকের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৬৮ হাজার ১০০ টাকা। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) আরও জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, দেশের সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন), নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা কঠোরভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই চোরাচালান পণ্য জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ

আপডেট সময় : ০১:২৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬