ঢাকা ১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবীনগররে ভূমি অফিসে তিন সাংবাদিককে অফিসের ভেতরে ‘তালাবদ্ধ’ করে আটক রাখার অভিযোগ কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশে কাজের মান নিয়ে প্রশ্ন: নবীনগরে ঠিকাদার প্রকৌশলীকে বাঁশ দিয়ে দাওয়া তিতাস পাড়ে অবস্থিত শ্মশান; ৪০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা। সরাইলে ড্রেজারের বালু ভরাটে জলাবদ্ধতার শঙ্কা, রক্ষায় এলাকাবাসীর আকুতি ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে খোলা তেল বিক্রি ভূইয়া ফিলিং স্টেশনকে জরিমানা বিজয়নগরে বিরপাশা বাহারাম গোষ্ঠী প্রবাসী সংগঠনের অফিস উদ্বোধন।

নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবেই জিওসি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিদর্শন

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০২:১৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ২০৯ বার পড়া হয়েছে

নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবেই মে.জে মো. নাজিম-উদ-দৌলা ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিদর্শন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আন্তঃবাহিনী ও অসামরিক প্রশাসনের নিবিড় সমন্বয়ের কোনো বিকল্প নেই – মে.জে মো. নাজিম-উদ-দৌলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আন্তঃবাহিনী ও অসামরিক প্রশাসনের নিবিড় সমন্বয়ের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা। সোমবার (২ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা ও নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা সভায়, তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। জনগণের ভোটাধিকার সুরক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবেই জিওসি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিদর্শন করেন। সফরকালে কমান্ডার ১০১ পদাতিক ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল মো. মেহেদী হাসান চৌধুরী জিওসিকে স্বাগত জানান এবং জেলার গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যমান আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। মতবিনিময় সভায় সেনাবাহিনী ও বিজিবি কর্মকর্তাদের পাশাপাশি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, র‍্যাব, এনএসআই এবং আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, বাহিনীগুলোর মধ্যে সমন্বয় জোরদার, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং নিয়মিত যোগাযোগ রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এর আগে ও পরে জিওসি জেলার মোতায়েন থাকা সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে বিভিন্ন পদবির সেনাসদস্যদের উদ্দেশে নির্বাচনকালীন দায়িত্ব পালনে সতর্কতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা দেন। একই সঙ্গে দেশের ও জাতির প্রয়োজনে দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য মোতায়েন সেনাসদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সফরে জিওসির সঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন, বিএএম এবং ব্রিগেডিয়ার জেনারেল সোহেল হাসান, এসজিপি, এনডিসি, পিএসসি-সহ ডিভিশন সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবেই জিওসি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিদর্শন

আপডেট সময় : ০২:১৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬