ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক

ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে ব্রাহ্মণবাড়িয়া-২ এর দায়িত্ব পেলেন বনি আমিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৯:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৬০৬ বার পড়া হয়েছে

ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে ব্রাহ্মণবাড়ীয়া-২ এর দায়িত্ব পেলেন বনি আমিন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। তারুণ্যের শক্তিকে কার্যকরভাবে কাজে লাগিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা পালনের লক্ষ্যে এই কমিটির মাধ্যমে আসনভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসন (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার আংশিক অংশ) এর দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় ছাত্রদল নেতা এবং বৃহত্তর তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছাত্রনেতা বনি আমিন-কে। গতকাল ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে কেন্দ্রীয় ছাত্রদলের অফিসিয়াল প্যাডে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। দায়িত্বপ্রাপ্তির পর তিনি বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব (খেজুরগাছ)-এর পক্ষে নির্বাচনী প্রচারণা ও পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করবেন।

এ বিষয়ে বনি আমিন বলেন,“দীর্ঘ বছর ধরে আমরা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে রাজপথে সক্রিয় রয়েছি। রাজপথই আমাদের ঠিকানা। তাই মানুষের দোরগোড়ায় পৌঁছাতে আমাদের কোনো বেগ পেতে হবে না, ইনশাআল্লাহ। স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সহযোগিতায় আমাদের কেন্দ্রীয় টিম নিয়ে আমরা দেশনেতা তারেক রহমানের মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের পক্ষে খেজুরগাছ মার্কায় ভোট প্রার্থনা করে জনগণের কাছে পৌঁছাতে পারব।” তিনি আরও বলেন,“আমাদের আচরণ ও কর্মসূচির মাধ্যমে জনগণের সামনে দেশনায়কের আগামী দিনের স্বপ্ন, লক্ষ্য ও বাস্তবতা তুলে ধরব। জনগণ ভোটের মাধ্যমে জোট প্রার্থীকে বিজয়ী করে দেশনেতা তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করবেন এই প্রত্যাশা রাখি। সকলের সহযোগিতা কামনা করছি।ইন শা আল্লাহ আমরা বিজয় নিয়ে ঢাকা ফিরবো।”

উল্লেখ্য, বনি আমিন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৃতি সন্তান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে ব্রাহ্মণবাড়িয়া-২ এর দায়িত্ব পেলেন বনি আমিন

আপডেট সময় : ০৭:৩৯:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬