ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

বয়স জালিয়াতি: বাংলাদেশ গ্যাস ফিল্ডের সাবেক দুই শীর্ষ কর্মকর্তা কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৪৫৯ বার পড়া হয়েছে

বয়স জালিয়াতি: বাংলাদেশ গ্যাস ফিল্ডের সাবেক দুই শীর্ষ কর্মকর্তা কারাগারে

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বয়স জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির মামলায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) সাবেক দুই শীর্ষ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৩ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন জাহান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

কারাগারে পাঠানো কর্মকর্তারা হলেন বিজিএফসিএলের সাবেক মহাব্যবস্থাপক নুরুল আবছার এবং সাবেক জিএম (প্রশাসন) মো. নাসিবুজ্জামান তালুকদার। এই মামলার প্রধান আসামি ও মূল অভিযুক্ত সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এটিএম শাহ আলম বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার বিবরণী সূত্রে জানা যায়, প্রধান আসামি এটিএম শাহ আলম চাকরি করাকালীন তার শিক্ষাগত সনদ ও জাতীয় পরিচয়পত্রে জন্ম সাল ১৯৬১-এর পরিবর্তে ১৯৬২ সাল দেখিয়ে বয়স জালিয়াতি করেন। এই জালিয়াতির মাধ্যমে তিনি ২০২১ সালের ২৭ ডিসেম্বর তার অবসরের (পিআরএল) নির্ধারিত সময় পার হওয়ার পরও অতিরিক্ত আরও এক বছর দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি বিজিএফসিএল থেকে অনৈতিকভাবে বেতন-ভাতা হিসেবে ৭৪ লাখ ৪ হাজার টাকার বেশি উত্তোলন করে আত্মসাৎ করেন।

এটিএম শাহ আলমের এই প্রতারণার বিষয়টি সামনে এলে বিজিএফসিএল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে সনদ জালিয়াতির প্রমাণ মেলার পর কোম্পানির ৭১৭তম বোর্ড সভায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। একইসঙ্গে, এই প্রতারণায় সহযোগিতার অভিযোগে তৎকালীন মহাব্যবস্থাপক নুরুল আবছার এবং জিএম (প্রশাসন) মো. নাসিবুজ্জামান তালুকদারের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে, বিজিএফসিএলের তৎকালীন উপ-মহাব্যবস্থাপক মো. আবুল বাসার মিজি বাদী হয়ে ২০২৪ সালের ২২ অক্টোবর মামলাটি দায়ের করেন। তবে মামলা দায়েরের পরপরই প্রধান আসামি এটিএম শাহ আলম দেশ ত্যাগ করেন বলে জানা যায়। অপর দুই আসামি নুরুল আবছার ও মো. নাসিবুজ্জামান তালুকদার উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। সোমবার তারা নিম্ন আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহবুবুর রহমান জানান, “আদালত শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে জামিন অযোগ্য অপরাধের ধারা থাকায় তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বয়স জালিয়াতি: বাংলাদেশ গ্যাস ফিল্ডের সাবেক দুই শীর্ষ কর্মকর্তা কারাগারে

আপডেট সময় : ০৮:৫৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫