ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন

ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়ের বিন মুর্তজা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৪৮৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়ের বিন মুর্তজা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জুবায়ের বিন মুর্তজা। বুধবার (২৯ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের স্বাক্ষরিত প্যাডে ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহীন ও সদস্য সচিব সমীর চক্রবর্তী। জুবায়ের বিন মুর্তজা শহরের পশ্চিম পাইকপাড়া এলাকার মোহাম্মদ মোরতজ আলীর ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে তিনি সক্রিয়ভাবে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। ২৪’ গণ-অভ্যুত্থান ও শেখ হাসিনা পতন আন্দোলনে রাজপথে সাহসী ভূমিকা রাখেন তিনি। রাজনৈতিক প্রতিপক্ষের হামলা ও মিথ্যা মামলার শিকার হয়েও দৃঢ় অবস্থানে থেকে সংগঠনের প্রতি আনুগত্য ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন জুবায়ের। নবনিযুক্ত সভাপতি জুবায়ের বিন মুর্তজা বলেন, “ছাত্রদলের আদর্শ হৃদয়ে ধারণ করে সংগঠনের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে চাই। আধুনিক ও সংগঠিত পৌর ডিগ্রি কলেজ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করছি।” তিনি আরও বলেন, “আমি সকল শিক্ষার্থীর পাশে থেকে তাদের ন্যায়সঙ্গত দাবি ও অধিকার আদায়ে কাজ করতে চাই।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়ের বিন মুর্তজা

আপডেট সময় : ১০:১১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫