ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬০ বিজিবির অভিযান: ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার হাবলা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন ৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াতে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার আহসান শাহরিয়ার শিক্ষা, গবেষণা, রাজনীতি ও মানবসেবায় এক বহুমাত্রিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল

আখাউড়ায় মেয়ে জামাইয়ের সঙ্গে ঝগড়ার সময় শাশুড়ির মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৭২৭ বার পড়া হয়েছে

আখাউড়ায় মেয়ে জামাইয়ের সঙ্গে ঝগড়ার সময় শাশুড়ির মৃত্যু

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মেয়ে জামাইয়ের সঙ্গে ঝগড়ার সময় শাশুড়ির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রওশন বেগম (৬৫) আখাউড়া ট্রাফিক রানিং রুমের সামনে রেলওয়ে কলোনির একটি বাসায় থাকতেন। তিনি রুহুল আমীনের স্ত্রী। রওশন আরার মেয়ে শিল্পী বেগম বলেন, সাইফুল নামে আমার এক বোন জামাই রাগান্বিত হয়ে বাসায় প্রবেশ করে। এ সময় আমার দিকে তেড়ে আসে। তখন আমার আম্মা এগিয়ে এলে তিনি অসুস্থ হয়ে যান। হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আম্মা এর আগেও একাধিকবার স্ট্রোক করেন। বোন জামাই ওনার মাকে ঘুষি দিয়েছেন ছড়িয়ে পড়া এমন কথা তিনি অস্বীকার করেন। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত উপ-সহকারী মেডিকেল অফিসার সজীব কুমার দেবনাথ জানান, ওই নারীকে মৃত আনা হয়। ওই নারীর ঠোঁটে একটা দাগ আছে। কিভাবে কি ঘটেছে সেটা ময়না তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, এক নারীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আখাউড়ায় মেয়ে জামাইয়ের সঙ্গে ঝগড়ার সময় শাশুড়ির মৃত্যু

আপডেট সময় : ০৮:৫৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫