ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক

ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ৬ উপজেলার কমিটি হস্তান্তর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ৬০৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ৬ উপজেলার কমিটি হস্তান্তর।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট কমান্ড এর এডহক কমিটি জেলার ৯ উপজেলার মধ্যে ৬ টি অনুমোদিত কমিটি হস্তান্তর করেছেন। আজ সোমবার সকাল ১১টার দিকে শহরের দক্ষিণ পৈরতলায় সৈয়দ বাড়িতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট কমান্ড আহ্‌বায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দ এমরানুর রেজা। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম-আহ্‌বায়ক বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আহ্‌বায়ক বীর মুক্তিযোদ্ধা ফসিউর রহমান হাসান, বাঞ্ছারামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আহ্‌বায়ক বীর মুক্তিযোদ্ধা এম. এ. করিম, আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আহ্‌বায়ক বীর মুক্তিযোদ্ধা এড.কাজী হাম্মাদুল ওয়াদুদ, কসবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আহ্‌বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গিয়াসউদ্দিন হায়দার, বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আহ্‌বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুর রশিদ। এসময় জেলা ইউনিট কমান্ড আহ্‌বায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দ এমরানুর রেজা বলেন, উপজেলা কমান্ডের অনুমোদন প্রাপ্তির ২০ দিনের মধ্যে ইউনিয়নের এডহক কমিটি গঠন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট কমান্ডের নিকট প্রেরণ করবেন। বিগত দিনে মুক্তিযোদ্ধা কমান্ডের সাথে জড়িত থেকে মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধা সংসদের ভাবমূর্তি বিনষ্ট করেছে এমন কাউকে কোন কমান্ডে না রাখার জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এসময় জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ৬ উপজেলার কমিটি হস্তান্তর।

আপডেট সময় : ০৮:৪১:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫