ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ। কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা

সরাইলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহবুব গ্রেপ্তার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৫৬২ বার পড়া হয়েছে

সরাইলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহবুব গ্রেপ্তার।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমানকে (২৬) গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। রবিবার সকালে পাকশিমূল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান উপজেলার বারোপাইকা গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। তিনি উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। সে ২০২১ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী আন্দোলনে নিহত হাফেজ আল-আমিন হত্যা মামলার অন্যতম আসামি। স্থানীয়রা জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান সরাইল উপজেলা পরিষদে সাবেক চেয়ারম্যান শের আলম মিয়া ঘনিষ্ঠজন ও তার সমর্থক। ৫ আগস্ট পট পরির্বতনের পর সরাইলের ভাটি অঞ্চল হিসেবে পরিচিত অরুয়াইলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের একত্রিত করে একাধিক গোপন সভা করে। সরাইল থানা পুলিশ জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ২০২১ সালের ২৬ মার্চ থেকে পরবর্তী কয়েক দিন আন্দোলন করেছিল হেফাজতে ইসলাম। ২৮ মার্চ দেশব্যাপী মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও তৌহিদি জনতার সকাল-সন্ধ্যা হরতাল চলছিল। ওই দিন সরাইল বিশ্বরোড মোড় এলাকায় হরতালে অংশ নিয়েছিলেন হাফেজ আল-আমীন (১৭)। সাবেক গৃহায়ন ও গণপূত মন্ত্রী র.আ.ম মোকতাদির চৌধুরী নির্দেশে হাফেজ আল-আমীনকে প্রথমে মারধর করেন, পরে গুলি করে হত্যা করা হয়। এই হামলার ঘটনায় সরাসরি অংশগ্রহণ করেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান। এই ঘটনায় গত বছর ১১ নভেম্বর হাফেজ আল-আমীনের বাবা ছফি আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম মোকতাদির চৌধুরীকে প্রধান আসামি করা হয়। মামলার এজাহারে ৭২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০০ থেকে ১৫০ জনকে। এই মামলার অন্যতম আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এই ব্যাপারে সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমানকে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহবুব গ্রেপ্তার।

আপডেট সময় : ১০:০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫