ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর। বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ৬০ বিজিবির অভিযান: ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার হাবলা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন ৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার

আশুগঞ্জে মায়ের পরকীয়ার কলঙ্কে কিশোরীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ৮৩৬ বার পড়া হয়েছে

আশুগঞ্জে মায়ের পরকীয়ার কলঙ্কে কিশোরীর আত্মহত্যা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পারিবারিক কলঙ্কজনিত কটূক্তি ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তামান্না আক্তার (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। শুক্রবার (১৫ আগস্ট) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে তামান্না নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে ফাঁস দেয়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত তামান্না উপজেলার আড়াইসিধা ইউনিয়নের দগরিসার গ্রামের মোঃ কামাল হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, প্রায় এক মাস আগে তামান্নার মা পাখি আক্তার দগরিসারের একটি বেকারির কর্মচারী ও ময়মনসিংহের আলী নামের এক ব্যক্তির সঙ্গে পালিয়ে যান। এ ঘটনার পর থেকেই তামান্না সমাজের বিভিন্ন মানুষের কাছ থেকে কটূক্তি ও অপমানজনক মন্তব্যের শিকার হচ্ছিল। একদিকে মায়ের পরকীয়া নিয়ে গ্রামজুড়ে গুঞ্জন, অন্যদিকে বন্ধু-বান্ধব ও প্রতিবেশীদের তির্যক দৃষ্টিভঙ্গি, সব মিলিয়ে গভীর মানসিক চাপে পড়ে যায় সে। এসব অপমান ও যন্ত্রণা সহ্য করতে না পেরে তামান্না আত্মহত্যার পথ বেছে নেয়।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামাজিক কটূক্তি ও মানসিক যন্ত্রণার কারণেই তামান্না আত্মহত্যা করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।” এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা বলছেন, পরিবারের বড়দের ভুলের খেসারত শেষ পর্যন্ত সন্তানকে দিতে হলো, যা অত্যন্ত মর্মান্তিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আশুগঞ্জে মায়ের পরকীয়ার কলঙ্কে কিশোরীর আত্মহত্যা

আপডেট সময় : ১০:০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫