ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত।

আশুগঞ্জ সার কারখানায় আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ১১:৪৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ৯৬১ বার পড়া হয়েছে

আশুগঞ্জ সার কারখানায় আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১১ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কাখানায় আবারও ইউরিয়া সার উৎপাদন সরবরাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত থেকে সার উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন, কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ। তবে গ্যাসের চাপ কম থাকার কারণে ধীরে ধীরে চলছে উৎপাদনের কাজ। ম‚লত পুরোদমে সার উৎপাদনে ৪০-৪২ বার চাপ প্রয়োজন হয়। বর্তমানে পাওয়া যাচ্ছে ৩০-৩৪ বার।

সারকারখানার সূত্রে জানা জানায়, আশুগঞ্জ সার কারখানায় প্রতিদিন প্রায় ১১শ’ টন ইউরিয়া সার উৎপাদন হয়। তবে গ্যাস সংকটের কারণে গত ২১ ফেব্রুয়ারি থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরবর্তীতে গেলো বছরের ১৫ নভেম্বর থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। অবশেষে দীর্ঘ প্রক্রিয়ার পর ইউরিয়া সার উৎপাদনে ফিরলো কারখানাটি।

আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ বলেন, গ্যাস সরবরাহ শুরুর পর পর ইউরিয়া সার উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। তবে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করে বৃহস্পতিবার রাত থেকে উৎপাদন শুরু হয়েছে। গ্যাসের সমস্যা পুরোপুরিভাবে কেটে গেলে উৎপাদনেও গতি আসবে বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আশুগঞ্জ সার কারখানায় আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু

আপডেট সময় : ১১:৪৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫