ঢাকা ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রবর্তকের আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার ১৫০ বছরের পুরোনো ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়নকে ‘দ্বিখন্ডিত’ না করার দাবি আশুগঞ্জে হামলার মামলায় প্রধান আসামি রুস্তম আলী গ্রেফতার, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭.৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীনগরে পূর্ব শত্রুতার জেরে হামলায় গুরুতর আহত ১ সালিসে ধসে পড়ল স্কুলের ছাঁদে ঘেরা দেয়াল, আহত ৩ আখাউড়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে ২ টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা

বিজয় দিবসের রাতেই জাতীয় পতাকা অবমাননা!

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৬:৩৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ৫৩৮ বার পড়া হয়েছে

বিজয় দিবসের রাতেই জাতীয় পতাকা অবমাননা!

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসের রাতেই জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘরে অবস্থিত প্রফেসী কিন্ডারগার্টেনের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী সুত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি মহান বিজয় দিবস উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন করলেও রাতেও পতাকাটি উড়তে থাকে। যদিও, বাংলাদেশের পতাকা বিধিমালার ধারা ৮ এর অনুচ্ছেদ ১ অনুযায়ী জাতীয় পতাকা শুধুমাত্র সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উত্তোলিত রাখার বিধান রয়েছে। তবে ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের গভীর রাতেও প্রফেসী কিন্ডারগার্টেন কর্তৃক উত্তোলিত জাতীয় পতাকাটি উড়তে দেখা গেছে। জাতীয় পতাকার এমন অবমাননায় সচেতন নাগরিক মহলে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তারা বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই জাতীয় পতাকা পেয়েছি। এ পতাকার অবমাননা মেনে নেওয়া যায় না। স্কুল চলাকালে রাতের বেলা জাতীয় পতাকা উড়ছে এটা কর্তৃপক্ষের অবহেলা। এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, অনুমোদনহীন প্রফেসী কিন্ডারগার্টেনের বিরুদ্ধে ইতোপূর্বেও শিশু শিক্ষার্থীদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করানো ও সরকারি ছুটির দিনে শ্রেণী কার্যক্রম পরিচালনা সহ নানা অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০২৩ অনুযায়ী কিন্ডারগার্টেনের নিবন্ধন বাধ্যতামূলক হলেও দীর্ঘদিন ধরে নিবন্ধন ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে কিন্ডারগার্টেনটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিজয় দিবসের রাতেই জাতীয় পতাকা অবমাননা!

আপডেট সময় : ০৬:৩৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪